প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৪, ৩:৪৭ পি.এম
ময়মনসিংহে আইনজীবীদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৪ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি মোঃ ফজলুল হক এডভোকেট ও সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম এডভোকেট সহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১২ টি পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিতরা অডিটরসহ ৩টি পদে বিজয় পেয়েছেন। রবিবার ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ীয়া হলো, সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক,
সহ-সভাপতি প্রবীর কুমার মজুমদার (চন্দন), মশিউর রহমান ফারুক। সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল কালাম। সহ সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন মন্ডল, মিসেস তাহমিনা আশরাফী পুতুল, মোঃ রফিকুল ইসলাম খান রফিক, অডিটর মোঃ কামরুল হাসান কিরণ। এছাড়া সদস্যরা হলেন, আবু রাসেল মিয়া, মোঃ আজিজুল ইসলাম আজিজ, মোঃ ইব্রাহিম রেজা, মোঃ শাহ সুলতান, এ এইচ এম বদরুদ্দোজা রিয়াদ, মিসেস মাহমুদা খানম শাপলা ও মোঃ শফিউল ইসলাম মৃধা (মামুন মৃধা)। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.