
বাংলাদেশ জাতীয় সংসদের আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার ফারজানা সাত্তার।বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি'র সুযোগ্য তনয়া ব্যারিস্টার ফারজানা সাত্তার।তাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোনীত করায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জননেতা সাবেক এমপি আবদুছ ছাত্তার ও ব্যারিস্টার ফারজানা সাত্তার এমপি।ব্যারিস্টার ফারজানা সাত্তার এমপি বলেন আমার সম্মানিত পিতা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে।সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মহিলা এমপি মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা-অভিনন্দন ও মুবারকবাদ জানাই। আমার সম্মানিত পিতার মতো এলাকার জণগনের পাশে থেকে উন্নয়নমুলক কাজ করার লক্ষে সকলের সহযোগিতা ও দোয়া চাই।ব্যারিস্টার ফারজানা সাত্তার এমপি হওয়ার সংবাদ পাওয়া মাত্রই ঈশ্বরগঞ্জবাসী আওয়ামীলীগের দলীয় ও সাধারন মানুষ আনন্দিত।