ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই শাহ মিনহাজ উদ্দিন ও এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী সাকিনস্থ বাইপাস তিন রাস্তার মোড় সরকারি পাঁকা রাস্তার উপর হইতে (১৯ ফেব্রুয়ারি ২০২৪) তারিখ ১৯.৫০ ঘটিকায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ আছমা বেগম (৩৮),কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।