ডিআইজি,ময়মনসিংহ রেঞ্জ আবিদ হোসেন এবং মা পুলিশ সুপার, মাছুম আহম্মেদ ময়মনসিংহকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক প্রাপ্তির জন্য জেলা পুলিশ ময়মনসিংহ এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা অর্জন করেছেন মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম(বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয় এবং বাংলাদেশ পুলিশ এর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্ত হয়েছেন সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম।
এছাড়াও জেলায় সুমন চন্দ্র রায়, অফিসার ইনচার্জ,গৌরীপুর থানা, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা এবং নিরুপম নাগ, এসআই (নিরস্ত্র), কোতোয়ালি মডেল থানা বর্তমানে ভালুকা থানায় কর্মরত, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা লাভ করেছেন।
এই সকল চৌকস এবং মেধাবী অফিসারদের ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।