নেত্রকোনায় সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জনতার সংস্থার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। ২ ফেব্রুয়ারী ২০২৪ ইং রবিবার দুপুরে নেত্রকোনা সদরের পারলায় জনতার সংস্থার সভাপতি সাংবাদিক আলী সোবান এর সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন অফিস উদ্বোধন করেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা,বীর মুক্তিযোদ্ধার সন্তান এ.কে.এম আজহারুল ইসলাম অরুন। সংস্থা টি, ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব পালন, গ্রামে গ্রামে বয়স্কদের স্বাস্থ্যসেবা ও সকল বয়সীদের স্বাক্ষর জ্ঞান দানের মাধ্যমে নিরক্ষরমুক্ত পাঠশালা পরিচালনা,অসহায়দের পোশাক ও শিক্ষা উপকরণ, বৃক্ষ বিতরণ কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সংস্থা টি র ভূয়সী প্রশংসা করেন আজহারুল ইসলাম অরুন । এ সময় তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে, আমরা সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, এনজিওসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে দারিদ্রতা দুর করছি, দেশের প্রতিটি মানুষকে উন্নত জীবন উপহার দিতে সরকার কাজ করে যাচ্ছে। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, জনতার সংস্থার প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম খোকন,ফাতেমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক,মোঃ শামীম খান,
দৈনিক আমার বার্তা পত্রিকার সাংবাদিক ইয়াহিয়া আরিফ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শেখ মামুনুর রশীদ মামুন ও জোবায়ের হোসেন মাহাবুব প্রমুখ।