গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৩ জন আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আবুল কাশেম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪৫)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, ০৩নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন কেওয়াটখালী বাইপাস মোড় পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী শাকিল (২৪), শামীম আহম্মেদ (২৯), লিংকন (২০) ও মোঃ সাকিব (২৭)দেরকে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এসআই (নিঃ)তানভীর আহমেদ ছিদ্দীকী, অসীম কুমার দাস, সাজ্জাদ হোসেন সজীব, এএসআই (নিঃ) নূরে আলম, সোহরাব হোসেন, রফিকুল ইসলাম, মাসুম রানা, ফরহাদ উদ্দিন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি সিআর সাজা, ০১টি সিআর ও ০৪টি জিআর সহ সর্ব মোট ০৮টি বডি তামিল করেন। তারা হলেন,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম ও স্বপনা।
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন গ্রেফতার হয়, তিনি হলেন, নওশিন বেগম।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।