ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে গফরগাওয়ে নয়ন হত্যার এক আসামীকে গ্রেফতার করেছে।
গত ৭ মার্চ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় মামলার ভিকটিম নয়ন (৩০) মোটরসাইকেল যোগে নিজ বসত বাড়ী হইতে গফরগাঁও বাজারে আসার জন্য রওনা হইয়া গফরগাঁও টু ভালুকা রোডে গন্ডগ্রাম সাকিনস্থ জনৈক ফারুকের ধানের খলা সংলগ্ন রাস্তায় পৌঁছামাত্রই মোটর সাইকেল গতিরোধ করিয়া আসামীগন পূর্ব পরিকল্পতিভাবে হত্যার উদ্দেশ্যে রাম দা, ছেনদা, চাপাতি, লোহার পাইপ দিয়ে এলোপাথিরভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই মোঃ আশরাফুল ইসলাম সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসিয়া ভিকটিমকে চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসিলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখিয়া উন্ন চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু ভিকটিমের ভাই ভিকটিম নয়নকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়া ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যাওয়ার পর ৮ মার্চ রাত অনুমান ০২.৪০ ঘটিকায় কর্তব্যরত ডাক্তার ভিকটিম নয়নকে মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে ভিকটিমের ভড় ভাই মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করলে গফরগাঁও থানার মামলা নং-০৪, তারিখ-১১/০৩/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলা রুজু হওয়ার পরপরই পুলিশ সুপার, মময়মনসিংহ মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গত ১৬ মার্চ দক্ষিনখান থানাধীন হলান এলাকা হইতে ঘটনায় জড়িত আসামী মোঃ আবুল কালম রিপন (৫২), পিতা-মৃত আঃ লতিফ, মাতা-মোছাঃ চাঁন বানু, সাং-পাঁচুয়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।