প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৪, ১০:৫৫ পি.এম
সানকিপাড়ায় রাজু হত্যাকান্ডে আরো একজন গ্রেফতার
ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেল গেইট মসজিদ মার্কেটের সামনে নিহত রাজু হত্যাকান্ডে আরিফুল ইসলাম মন্না নামে আরো একজন গ্রেফতার হয়েছে। তার বাড়ি নগরীর সানকিপাড়ায়। ডিবি পুলিশ শনিবার সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ নিয়ে রাজু হত্যাকান্ডে এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করে পুলিশ।
তথ্য মতে, গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজু মোটরসাইকেল নিয়ে সামলিপাড়া বাজার রেলক্রসিং মসজিদ মার্কেটের সামনে এলে ঘাতকরা পূর্ব পরিকল্পতিভাবে রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথিরভাবে তাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের পিতা মোঃ আব্দুল আল মামুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানা মামলা নং-৫৭, তারিখ-২২/০২/২০২৪ ধারা-১৪৩/৩৪১/৩০২/৪২৭/৩৪ পেনাল কোড দায়ের করে।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, রাজু হত্যার মমালায় সর্বমোট ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনায় জড়িত অন্যান্য হত্যাকারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
Copyright © 2022 www.mymensingherkhobor.com - All rights reserved.