ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা এর পৃথক তিনটি অভিযানে ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০০ গ্রাম গাঁজা,২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন নয়াশিমুল জনৈক মোঃ লিটন মিয়ার মনোহারী দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ২৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.২৫ ঘটিকায় ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী সোহাগীর সাহেব নগর এলাকার মোঃ শামীম মিয়া (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৪টি মামলা আছে।
এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুরপুর থানাধীন শিমুলিয়া সাকিনস্থ জনৈক আঃ গফুর এর একচালা টিন সেট মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বালিয়া গ্রামের বেলটিয়ার মোঃ রতন মিয়া (৪৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।

এসআই (নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী সাকিনস্থ কেওয়াটখালী কাঁচা বাজারের অপু ষ্টোর এবং তাহসান ষ্টোর এর সামনে ঢালাই রাস্তার উপর হইতে ৩০ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাব্বির রানা তুহিন (২৪) ও মোঃ ফরিদুল ইসলাম হীরা (৩৫)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।
উদ্ধারকৃত ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০০ গ্রাম গাঁজা, ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।