1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৮ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৮

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পরোয়ানাভুক্তসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডের শাপলা হ্যাচারী সামনে ডাকাতির চেষ্টাকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। ডাকাতরা হলো, মোঃ হানিফ, সবুজ মিয়া, বাবুল হোসেন ও তারেক মিয়া। অপর অভিযানে এসআই তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম চর গোবদিয়া থেকে কিশোর অপরাধী মাহফুজুর রহমান শিমুল, এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম বড় বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী হিসাবে লিখন সাহাকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মানিকুল ইসলাম ও টিটু সরকার আদালতের পরোয়ানাভুক্ত আরো দুই পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ওবায়দুল ইসলাম ও মোঃ মোশারফ হাবিব। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD