শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো ধানের ফসল পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে ওমর আলী(৫৫) নামক এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৫ এপ্রিল) আনুমানিক রাত নয়টায় উপজেলার পাহাড়ি এলাকা বাতকুচির টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই গ্রামেরই মৃত তমিজ উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রমতে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তার নিজ ধানের ফসলি জমি পাহারা দিতে বের হন কৃষক ওমর। কিন্তু অন্যদিনের মতো সেদিন রাতে আশে পাশের অন্যান্য কৃষকের ফসলে কৃষকদের অবস্থান ছিলো না। ওমর একাই তার ধান ক্ষেত দেখতে যান। হঠাৎ করে রাত আনুমানিক নয়টায় বন্যহাতির একটি দল কৃষক ওমরের ধানক্ষেতের কাছেই চলে আসে এবং কৃষক ওমর তা বুঝে উঠার আগেই হাতির দলটি কৃষক ওমরের উপর আক্রমণ চালায়। আক্রমণের এক পর্যায়ে হাতি তাদের শুঁড় দিয়ে কৃষক ওমর'কে পেচিয়ে মাটিতে আঁচড়ে ফেলে হত্যা করে তারপর মরদেহ পা দিয়ে পিষ্টে মাথার মগজ ও পেটের নাড়িভুড়ি বের করে ফেলে রেখে হাতির দলটি চলে যায়।
কিছু সময় পেড়িয়ে গেলে এলাকাবাসী কৃষক ওমরকে দেখতে না পেয়ে সেই ধানক্ষেতে গেলে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে।
এলাকাবাসী জানান, বিগত কয়েকদিন ধরেই বন্যহাতির দল চৌকিদার টিলা ও সমশ্চুড়া সহ উপজেলার পাহাড়ি অঞ্চলগুলোতে বিচরণ করছিলো।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।