গত ২৬ এপ্রিল ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী আসাদুল (২৫) ও আল ইব্রাহিম ইমন (২৩)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সোহেল রানা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আঃ রশিদ (৩৫), রাজু (২৮) ও জোনায়েদ আহম্মেদ ঝিনুক (২৯)দেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) শুভ্র সাহা নাজমুল আমীন, এসআই(নিঃ) ওমর ফারুক, আল আমিন, আশরাফুল আলম শান্ত প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
জালু মিয়া (৫৪), মোঃ সেলিম ফকির, মোঃ সুরুজ আলী, মোঃ অমিত হাসান ও কাজল মিয়া।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।