ভালুকা মডেল থানার মামলা নং-৪৪, তারিখ- ২৭/০৪/২৪ ইং, ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রæত বিচার) (সংশোধন) আইন ২০২৯ সংক্রান্তে পুলিশের অভিযানে মামলার আলামত হিসাবে একটি অটোগাড়ী উদ্ধারসহ ঘটনায় জড়িত মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার ০৩ (তিন) জন।
ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ নবীনূর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভালুকা থানার থানার মামলা নং-৪৪, তারিখ- ২৭/০৪/২৪ ইং, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর বাদী মোঃ আঃ ছাত্তার (৫৫) এর ইং ২৬/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় ভালুকা বাসষ্ট্যান্ড হইতে যাত্রীবেশে আসামী আক্রাম হোসেন (৩৩), পিতা- আঃ বারেক, মাতা- জমিলা খাতুন, মোঃ সুমন (২৫), পিতা- মৃত নবী হোসেন, মাতা- রুশেনা, ও মোঃ সোহেল মিয়া (৩২), পিতা- আবুল হাসেম, মাতা- জরিনা খাতুন, সর্ব সাং- নারায়নপুর, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহগন অটোগাড়ীতে উঠিয়া একই তারিখ রাত অনুমান ০৯:০৫ ঘটিকার সময় ভালুকা থানাধীন শান্তিগঞ্জ বাজারের পশ্চিম পাশে দিপ্তি একাডেমির পিছনে ধান ক্ষেত সংলগ্ন ফাঁকা জায়গা নিয়ে অটো চালক বাদীর ছেলে মোঃ নয়ন মিয়া (২৮)-কে কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। গামছা দিয়া মুখ বেঁধে ছোরা দিয়া মৃত্যুর ভীতি প্রদর্শন করিয়া ত্রাশের সৃষ্টি করত: অটোগাড়ী ছিনাইয়া নেয়। উক্ত ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী রোড মুলাইদ নামক স্থানে জনৈক ওমর আলীর লাকড়ীর দোকানের সামনে পাঁকা রাস্তা হইতে উল্লিখিত আসামীদের গ্রেফতার করা সহ একটি অটোগাড়ী ইং ২৭/০৪/২০২৪ তারিখ রাত ০৩:৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।