প্রচন্ড তাপপ্রবাহে হিট স্ট্রোক প্রতিরোধেম য়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটুর
সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত নার্সিং শিক্ষা শাখার পক্ষ থেকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোঃ লুৎফুর ইসলাম শিবলু এর পরিচালনায়,ময়মনসিংহ মেডিকেল কলেজে আগত নার্সিং ভর্তিচ্ছুক (২০২৩-২৪) শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের তীব্র গরমে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। শনিবার (৪ মে ২০২৪)দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের বিপরীতে এসব বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। বিতরণ কালে ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।