গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) কামরুল হাসান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অস্ত্র মামলার আসামী মোঃ জজ মিয়া(২৬), পিতা-মৃতঃ গিয়াস উদ্দিন, মাতা-উম্মে কুলসুম রানী , ঠিকানা: স্থায়ী: (সাং-২৩নং ওয়ার্ড সুতিয়াখালী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১টি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) টিটু সরকার সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী মোঃ জাহিদ হাসান সুজন (২৯), পিতা- বাবুল মিয়া, সাং-চরকালিবাড়ী মিল গেইট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সোহেল রানা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ জিলানী (২২), পিতা-আকবর আলী ও আলী আকবর (২২), পিতা-মমির হোসেন, উভয় সাং-শিকারীকান্দা থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ সাব্বির (২৩), পিতা-মোঃ আলমগীর, সাং-কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের সামনে, থানা-কোতোয়ালী মডেল,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) দেবাশীষ সাহা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন। তার নাম সজীব হোসেন মুন্না (৩০)।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।