গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) নিজামুল হক সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী আলমগীর(৪২), পিতা-মৃত হাবিব মিয়া, সাং-পুরাতন ত্রিশাল বাস বাস স্ট্যান্ড ও আমিনুল (৩২), পিতা-সাইদুল, সাং-সেহড়া মুন্সী বাড়ী, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ শিহাব (২২), পিতামৃত-আলম রন্টু, সাং-ফুলবাড়ীয়া (কদমতলী গেইটপাড়), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) কামরুল হাসান , এসআই(নিঃ) সোহরাব হোসেন, ওমর ফারুক প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
তারা হলেন, জিতন চৌধুরী (২০), মোঃ জুনায়েদ হোসেন ও সজীব মিয়া।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।