অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্র, নেশাজাতীয় ইনজেকশন এবং বিপুল পরিমাণ বিস্ফোরক'সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ গত ১১ জুন সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে ডিবি'তে কর্মরত এসআই মোঃ আব্দুল জলিল, এসআই মোঃ রেজাউল আমীন বর্ষন, এএসআই মোঃ মিলন হোসেন, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই শাহীন মিয়া এবং ফোর্স'সহ একটি টিম গোপন তথ্যের ভিত্তিতপ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিতপাড়া একটি বাসা থেকে দুজন ভাড়াটিয়াকে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করা হয়।
এ সময় তাদের বসত ঘর থেকে অবৈধভাবে হেফাজতে রাখা ১টি পিস্তল, ৩টি রিভলবার, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯ টি এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার কিতোরা হলেন মোঃ সেলিম মিয়া ও মোঃ সেলিম মিয়া উভয়ের বাড়ি ময়মনসিংহ সদর পুরোহিতপাড়া।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ডিবির একটি টিম এই অভিযান পরিচালনা করেন এবং তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়গিরি অস্ত্র, দেশী অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারধ'সহ মাদকদ্রব্য উদ্ধার করা হয় ।
পরবর্তীতে এদের দুজনের নামে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের সোপর্দ করা হয় ।