গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মাইনুল রেজা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জুয়েল মিয়া (২৭), পিতা-মোঃ আমিন মিয়া, মাতা-জুলেখা আক্তার, সাং-বাঁশবাড়ী কলোনি, থানা-কোতোয়ালী, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং ৯৯ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
ইছাড়াও এএসআই (নিঃ) টিটু সরকার, কাকন মিয়া, নুর মোহাম্মদ, আলী আকবর এএসআই (নিঃ) সুকান্ত দেবনাথ, আবুল হোসেন প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।মোঃ শামসুল হক, মোঃ মামুন, দেলোয়ার হোসেন (২৬), রাজিব মিয়া, মোঃ সুরুজ আলী (৩১) ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।