ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভান্ডাবর সাকিনস্থ ভালুকা সরকারী কলেজ এর ০১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৬ জুন ২০২৪ খ্রিঃ তারিখ ২২.২৫ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ভালুকার মোঃ সাইফুল ইসলাম (৫০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২ টি মামলা আছে।
অপর দিকে, এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বাঁশাটি কান্দাপাড়া সাকিনস্থ জনৈক ওমর ফারুক এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৬ জুন ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৫০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফুলপুর থানা এলাকার আনিজ্বল (৪০), মোঃ ইলিয়াছ মিয়া (২৬) ও মোঃ সুমন মিয়া (৩৮)দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী আনিজ্বল (৪০) এর বিরুদ্ধে ০১ টি মামলা আছে।
উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা উদ্ধার ও গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ফুলপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।