গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আসাদুজ্জামান সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আয়শা আক্তার (২৩), স্বামী-আমজাদ ওরফে চন্দন, সাং-বালিয়ানির চর (পশু হাসপাতাল সংলগ্ন), থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, এপি/সাং-কৃষ্টপুর (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইছাড়াও এএসআই (নিঃ) রফিকুল ইসলাম, ইকবাল হোসেন ওমর ফারুক প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম হলো মোঃ নবী হোসেন বাবু (২৬), মোঃ মারগিবুল হোসেন বাবু (২৯) ও মোছাঃ মালেকা (২২)।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।