1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক

মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর গড়ে বন শিল্প উন্নয়ন সংস্থার ধরাটি রাবার বাগান এলাকা থেকে বন্দুকের ভয় দেখিয়ে একটি দরিদ্র গারো পরিবারের ঘর-দরজা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সশস্ত্র আনসার সদস্যদের হাতে একজন গারো নারী হেনস্তার শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে বন শিল্প উন্নয়ন সংস্থার দাবি, চাঁদপুর রাবার বাগানের জমিতে একটি গারো পরিবারকে ঘর তুলতে বাধা দেওয়া হয়েছে, সেখানে কাউকে হেনস্তা করার ঘটনা ঘটেনি।

জানা যায়, মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগান এলাকার কালাপাহাড় নামক স্থানে পতিত টিলায় শিবলী মাংসাং নামক একজন গারো মহিলা পাঁচ বছর আগে বাড়ি তুলে ১১ সন্তান নিয়ে বসবাস করছেন। ভূমিহীন দিনমজুর ঐ পরিবারটি ১৩ সদস্য নিয়ে একটি ছোট ঘরে ঘুমানো কষ্টকর হওয়ায় তিন দিন আগে পুরোনো ঘরের পাশেই দুই চালা ছাপড়া তোলেন এ খবর পেয়ে বন শিল্প উন্নয়ন সংস্থার আওতাধীন চাঁদপুর রাবার বাগানের ফিল্ড অফিসার বিজন কুমারের নেতৃত্বে সাত জন সশস্ত্র আনসারসহ ২০-২৫ জন স্টাফ গত সোমবার দুপুরে তাদের বাড়িতে চড়াও হন। তারা ছাপড়া ঘরের ছাউনি ও খুঁটি ভেঙে ফেলেন। পরিবারের সদস্যদের গালিগালাজ ও ভয়ভীতি দেখান। বাড়ির ফলবান কিছু গাছ কেটে ফেলেন। শিবলী মাংসাং পিঠে বাধা দুই বছরের বাচ্চা অনিশ মাংসাংকে নিয়ে বাধা দিতে গেলে আনসার সদস্যরা তার কাপড় ধরে টানাটানি করেন। একপর্যায়ে একজন আনসার সদস্য তাকে গুলি করার জন্য শটগান কক করে আগ্নেয়াস্ত্র তাক করেন। এ সময় শিবলী মাংসাংকে বাচ্চাসহ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ধনবাড়ী উপজেলার সংবাদকর্মী রমজান আলীর ধারণ করা ভিডিওতে এসব দেখা গেছে।

গারো মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নকরেক জানান, রাবার উন্নয়ন কর্তৃপক্ষ রাবার কষ চুরি বন্ধ করতে পারছে না। প্রভাবশালীদের বাগানের জমিতে ফসল আবাদের সুযোগ দিচ্ছে। আর বনবাসী গরিব গারোদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। গায়ে হাত তুলছে। বন্দুক দিয়ে গুলি করার হুমকি দিচ্ছে।

চাঁদপুর রাবার বাগানের আনসার ক্যাম্পের সদস্যরা জানান, উত্তেজনার মুহূর্তে কিছুটা ভুলভ্রান্তি হয়েছে। তবে গুলি করার জন্য নয়, বরং ভয়ভীতি দেখানোর জন্য শটগান তাক করে কক করা হয়েছিল। চাঁদপুর রাবার বাগানের ম্যানেজার আমান উল্লাহ আমান জানান, বাগানের জমিতে নতুন করে ঘর তুলতে বাধা দেওয়া হয়। তাদের বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা ছিল না। বনশিল্প উন্নয়ন সংস্থা মধুপুর জোনের মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, আনসার সদস্যরা বাড়াবাড়ি করেছেন। গারো পরিবারটি যাতে ঐ বাড়িতে থাকতে পারেন সেজন্য সহযোগিতা করা হবে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, দরিদ্র পরিবারটিকে পুনর্বাসন করার ব্যবস্থা হচ্ছে। বেপরোয়া আচরণের জন্য বাগানের আনসার টিমকে বদলি করার সুপারিশ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD