1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে পিআইও কার্যালয়ে হুমকির অভিযোগ, মামলা হয়নি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু

বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর বেগুনবাড়ী এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয় বর্মন (২৭) নামে ঔষধের দোকানের এক কর্মচারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিজয় বর্মন বেগুনবাড়ী এলাকার বাসিন্দা হরিপদ বর্মনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন তার বাবা কোতোয়ালী মডেল থানা-এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বেগুনবাড়ী সুইসগেট সংলগ্ন ডোবায় স্থানীয়রা একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে কোতোয়ালী মডেল থানায় স্থানীয় এলাকাবাসী অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD