1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গত মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বিকেলে বিএনপি সারাদেশে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ¬বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল‘‘- বিএনপি সভাপতি মানিক এর বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
জামালপুর বকশীগঞ্জ উপজেলা আয়োজিত প্রধান অতিথী অনুপস্থিত থাকায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ আমলে বর্তমান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিমানমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শ ও নির্দেশেক্রমে বকশীগঞ্জ পৌরসভা যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর আওয়ামী লীগে যোগদান করেছিলেন।
এ ব্যাপারে মানিক সওদাগর তার বক্তব্য দিতে গিয়ে বলেন, যুবলীগের আহবায়ক ও সাবেক নজরুল ইসলাম সওদাগরের বলিষ্ঠ নেতৃত্বে তার লোকবল ও অর্থ দিয়ে আমাকে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হওয়ার জন্য সহায়তা করেছেন।
যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত আওয়ামী লীগের ১৭ বছর বিএনপিকে টিকিয়ে রেখেছে এই যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগর। এখন তাঁর বিরুদ্ধেই চলছে ষড়যন্ত্র।
তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে? তা আপনারাই জানেন। সেই বকশীগঞ্জের সাবেক মেয়র, যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধেই আজ ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে তিনি জানান।
নজরুল ইসলাম সওদাগরকে তিনটি হত্যা মামলায় ষড়যন্ত্র করে আসামি করা হয়েছে দাবি করে মানিক সওদাগর বলেন, টাকা দিয়ে যুবলীগ নেতাকে মামলায় ফাঁসানো হয়েছে। কে করেছে? সেটা আমরা জানি।
এ ব্যাপারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির এমন বক্তব্যে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরূপ আলোচনা ও সমালোচনার জন্ম হয়েছে। উক্ত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা সহ প্রমুখ।
তথ্য সূত্রে জানা যায়, মানিক সওদাগরের ছোট ভাই নজরুল ইসলাম সওদাগর ২০১৫ সালের ১২ জুন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। পরে তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক হন। বিগত আওয়ামী লীগ আমলে বর্তমান উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর তিনি নিজে ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন বলে জানা যায়। নজরুল ইসলাম সওদাগর ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি স্থানীয় খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কয়েকজন সহযোগীসহ নজরুল ইসলাম সওদাগর উপস্থিত ছিলেন। এ বিষয়টি নজরে এলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।
এরপর ওই বছরেরই ২৮ ফেব্রুয়ারি বিকেলে নজরুলের গ্রেপ্তারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা থানায় স্মারকলিপি দেন। ১২ আগস্ট রাতে রাজধানীর উত্তরার সাঙ্গাম মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন উত্তরা পশ্চিম থানা-পুলিশ। একাধিক মামলায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান যুবলীগের আহবায়ক ও সাবেক নজরুল ইসলাম সওদাগর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD