1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউপি’র ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক সংলগ্ন বিনোদবাড়ি মানকোনে শিশুকন্যাকে পর্যায়ক্রমে ধর্ষণের প্রতিবাদে শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যসহ স্থানীয় নারী-পুরুষের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় উক্ত মানববন্ধন চলাকালে মহাসড়কের উভয় পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হলে মুক্তাগাছা থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে গত ১৫ আগস্ট ২০২৬ (শনিবার) ভিকটিমের বাবা মোঃ আব্দুল মুন্নাফ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। যার মুক্তাগাছা থানার মামলা নং-১৬ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধিত/২৫) এর ৯ (১)।
পুলিশ ধর্ষক প্রতিবেশী মোঃ আয়নাল হককে (৫২) গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ ও অধিকতর তথ্য সংগ্রহে ৩ দিনের রিমান্ড আবেদন করলেও এ শিশু ধর্ষণের দায়ে স্থানীয় উত্তেজিত জনতা আজিজুল ও শফিকুলসহ ধর্ষনে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করে ।

এ ব্যাপারে জানতে চাইলে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন ।
সূত্র জানায় , ভিকটিম জান্নাতের স্বীকারোক্তি অনুযায়ী ধর্ষণে জড়িত ৩ জনের নাম বললেও অভিযোগে বাকিদের নাম উল্লেখ না থাকায় ভুক্তভোগী পরিবার উদ্বেগ প্রকাশ করে !
অনলাইন আসক্তি ও তথ্য সন্ত্রাস , জুয়া, কিশোর অপরাধ, খুন ও শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ নির্মূলে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতের পাশাপাশি ঘাপটি মারা অতি উৎসাহী সুবিধাবাদী গোষ্ঠীর আধিপত্য বিস্তার রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে অভিজ্ঞ মহলের ধারণা ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD