1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে ভাংচুর, তালা মেরে দেয়ার পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় রাষ্ট্রসংস্কার ফোরাম (SDF) এর নেতা আয়াস সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, ১ আগস্ট দুপুর ১ টা থেকে তারা তোপখানা রোডস্থ কার্যালয় ভাংচুর ও নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে হত্যার হুমকি দিচ্ছিলো। সন্ধ্যা সাড়ে ৫ টায় নতুনধারার কার্যালয় ভাংচুর তালা লাগানোর খবর শুনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা আসলে তার শ্লীলতাহানির চেষ্টা ও তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে।

এসময় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা চলে আসলে আয়াস দ্রুত পালিয়ে যায়, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে। শাহবাগ থানায় দায়ের কৃত অভিযোগে উল্লেখ করা হয়, পুরো ঘটনার নেতৃত্বে থাকা জুলাই নেতা দাবি কারী রাষ্ট্রসংস্কার ফোরাম (SDF) এর নেতা আয়াসসহ অন্যান্যরা নতুনধারার চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দকে দেখে নেয়ার হুমকি দিয়েই যাচ্ছেন বলে অভিযোগ করেছেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

মোমিন মেহেদী আরো বলেন, ২০১৮ সালে আমাকে গুম করেছিলো, সেনাবাহিনীতে থাকা যুদ্ধাপরাধীদের দোসররা, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর হামলা করে আমাকে ও শান্তা ফারজানাকে নির্মমভাবে আহত করেছিলো স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির। এখন আবার জুলাইর অযুহাতে হত্যার হুমকি দিচ্ছে দেশ বিরোধীচক্র। এমতবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে শাহবাগ থানায় করা অভিযোগের তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মনিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের আগেই তিনি নতুনধারার কার্যালয়ে এসে পরিদর্শন করে গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে নতুনধারার মিডিয়া সেল।

প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD