1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ০৯ সদস্য গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ০৯ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (দক্ষিণ) জনাব মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শিবিরুল ইসলাম’দ্বয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ৩০/০৭/২০২৬ ইং ভোর হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ, কালীবাড়ী রোড, রেলওয়ে স্টেশন মোড়, গাঙ্গীনাপাড়, আলীয়া মাদ্রাসা মোড়, হাজী কাশেম আলী কলেজ মাঠ এলাকা হইতে ছিনতাইকারী  মাসুদ হোসেন (২১), পিতা-আব্দুল কুদ্দুস, মাতা-রাশিদা, সাং-ইসলামবাগ, মোঃ রমজান (২০), পিতা-শামীম, মাতা-লিপি, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, অর্নব (২৩), পিতা-সাদেক, মাতা-রাজিয়া, সাং-আলীয়া মাদ্রাসা মোড়, শিমুল (১৯), পিতা-সোবহান, মাতা-কাজলী বেগম, সাং-ইসলামবাগ পাটগুদাম,  বাদশা মিয়া (১৯), পিতা-মৃত সিদ্দিক মিয়া, মাতা-ভানু বেগম, সাং-পাটগুদাম,  তুহিন (২৮), পিতা-মোঃ আলম মিয়া, সাং-আকুয়া মড়লপাড়া, হৃদয় (১৯), পিতা-অপু, মাতা-রোজিনা, সাং-কৃষ্টপুর,  মোঃ আপন (২০), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-জাহানারা বেগম, সাং-ইসলামবাগ পাটগুদাম, রানা মিয়া (৩২), পিতা-আঃ সামাদ, মাতা-তারাবানু, সাং-কৃষ্টপুর আদর্শ কলোনী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ‌্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরু‌দ্ধে *চুরি, ছিনতাই, মাদক* সহ একা‌ধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ নি‌য়ে গত ক‌য়েক‌দি‌নে মোট ৪৯ জন ছিনতাইকারীকে আটক ক‌রে বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD