1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মন‌সিং‌হে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি ময়মনসিংহের এলজিইডি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী গ্রেফতার ৬ গফরগাঁওয়ে সালিসের নামে তরুণকে মারধর, বাধা দিতে গিয়ে দাদার মৃত্যু হোয়াটসঅ্যাপ-ইমুতে লাখ টাকার মাদক লেনদেন: অভিযুক্তের খোঁজে গোয়েন্দা নজরদারি জোরদার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০ জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ

অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, জনবান্ধব সেবা নিশ্চিতের নির্দেশ। ময়মনসিংহের আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি ভূমি অফিসে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ, মতামত ও ভোগান্তির বিষয়গুলো শোনেন। পাশাপাশি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, “তারেক রহমানের বাংলাদেশে অনিয়মের কোনো সুযোগ নেই।” তিনি আরও বলেন, সরকারি সেবায় দুর্নীতি, অনিয়ম কিংবা জনগণকে হয়রানির কোনো অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকির পাশাপাশি আকস্মিক পরিদর্শনও অব্যাহত থাকবে। সরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD