1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক স্টিকার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসক সাইফুর রহমান কর্মসূচিতে উপস্থিত থেকে যানবাহনের চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক স্টিকার বিতরণ করেন। এ সময় তিনি অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, শব্দদূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
জেলা প্রশাসন জানায়, ‘শব্দদূষণ নীরব নয়, সরব ঘাতক’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিতরণ করা স্টিকারগুলোতে “অকারণে হর্ন নয়, ধৈর্য রাখুন” বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শব্দদূষণমুক্ত, শান্ত ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD