1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ

 আরিফ রববানী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মাদক ও অপরাধ মোলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে লেখা পড়ায় আগ্রহী করতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করাসহ প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুলাই) ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার বক্তব্যে বলেন,প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মূল লক্ষ্য প্রাথমিক স্তর থেকেই শিশুদের প্রযুক্তি-বান্ধব, দক্ষ এবং নৈতিক গুণসম্পন্ন হিসেবে গড়ে তোলা। শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি শক্তিশালী জাতি গঠনে প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করা অপরিহার্য।

তিনি শিক্ষকদের মানোন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মতবিনিময় সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম তার বক্তব্যে প্রধান অতিথি মহোদয়কে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানান তিনি। ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের সঞ্চালনায় ও উপজেলা প্রকৌশলী রাকিব উল হাসানের কারিগরি সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন,সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল,বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ। মতবিনিময় সভা শেষে উপজেলার ১ শত ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে ক্রীড়া সামগ্রী ও প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD