1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় আসামীর লোকজন পিটিয়েছে পুলিশকে হয়নি কোন মামলা! - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভালুকায় আসামীর লোকজন পিটিয়েছে পুলিশকে হয়নি কোন মামলা!

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭১২ বার পড়া হয়েছে

সারা দেশে যে সময়ে পুলিশ মার খাচ্ছে সে সময়ে ময়মনসিংহের ভালুকা থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল ইসলাম দারোগা কিংবা সহকারী দারোগার সাথে একজন কনষ্টাবল দিয়ে ডিউটি করাচ্ছেন।এমন অসাবধানতা বা দায়িত্বহীনতার কারনে এ এস আই আব্দুল মজিদ সঙ্গীয় কং নিয়ে ৭ আগষ্ট ভোর আনুমানিক ৪ টার দিকে মেদুয়ারী ইউনিয়নে ৯ নং  ওয়ার্ডে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আব্দুল কাউয়ুম পিতা আব্দুস ছালামকে গ্রেফতার করতে গিয়ে আসামী পক্ষের লোকজনের লাঠির আঘাতে মারাত্নক আহত হয়েছেন।তার মাথায় ৪/৫ টি সেলাই লেগেছে বলে জানা গেছে।ভালুকা থানার অফিসার ইনচার্জ ঘটনার কথা স্বীকার করেছেন। তবে তিনি অজ্ঞাত কারনে এখনও কোন আইনি ব্যবস্থা গ্রহন করেননি।

সুত্র জানায়, ভালুকা থানার অফিসার ইনচার্জ  পুলিশ সল্পতার কারনে এক দারোগা বা সহকারী দারোগার সাথে এক কং দিয়ে বিভিন্ন ঝুকি স্থানে ডিউটি করিয়ে থাকেন। ৭ আগষ্ট রাতে তেমনি এ এস আই আব্দুল মজিদ সঙ্গীয় কং নিয়ে মেদুয়ারী ডিউটিতে যান।সেখানে ওয়ারেন্ট ভুক্ত কাউয়ুমকে ধরতে গেলে কাউয়ুমের লোকজন পুলিশের উপর হামলা চালায়।হামলায় এ এস আই আব্দুল মজিদের মাথা ফেটে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

এ ব্যপারে ভালুকা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ এর জনবল কম থাকায় ২ করে ডিউটি দেয়া হয়।তবে এ ব্যপারে এখনো কোন মামলা হয়নি।

সারা দেশে পুলিশের উপর কারণে অকারনে হামলা হলেও ২ জন পুলিশ দিয়ে ডিউটি করানো নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করেন দায়িত্বশীল অফিসার ইনচার্জ এমন সংখক পুলিশ দিয়ে ডিউটি করিয়ে তাদেরকে ঝুকির মধ্যে ঠেলে দিচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD