1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ ফেসবুক স্ট্যাটাস কেন্দ্রিক বাকযুদ্ধ: নিশুকে কড়া জবাব দিয়ে সাংবাদিক তাসলিমা রত্নার পোস্ট ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী

বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিশ্ব মশা দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের নজরুল সেনা গলি থেকে এ কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে নগরীর বিভিন্ন ওয়ার্ডেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় নগরবাসীকে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় নগরীর বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চালানো হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, “নগরবাসীকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিতভাবে মশার ওষুধ ছিটানোসহ লার্ভা ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।”
তিনি আরও বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা থাকলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন ভবনসহ আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD