1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাটে সম্পত্তির বণ্টননামা দলিল করতে গিয়ে জীবিত মা ও এক বোনকে মৃত দেখিয়ে উত্তরাধিকার থেকে বাদ দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দলিল লেখক ও হালুয়াঘাট দলিল লেখক সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল এবং তার বড় ভাই নুরুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহারসহ দলিল জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, হালুয়াঘাট উপজেলা সদরের আকনপাড়া এলাকার মৃত রমজান আলী ৬ ছেলে ও ২ মেয়ে রেখে মারা যান। পরবর্তীতে তার বড় ছেলে নুরুল ইসলাম জীবিত মা মোছা. নৈজবুন্নেসা ও বোন ইয়াসমিন খাতুনকে উত্তরাধিকার থেকে বাদ দিয়ে সম্পত্তির বণ্টননামা দলিল করার উদ্যোগ নেন। পুরো প্রক্রিয়ায় দলিল লেখক মো. মোস্তফা কামাল জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রির সময় ব্যবহৃত ওয়ারিশ সনদের সত্যতা যাচাই করতে ৪নং সদর ইউনিয়ন পরিষদের রেজিস্টার খাতা পর্যালোচনা করলে ভিন্ন তথ্য পাওয়া যায়। ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হক খসরুর স্বাক্ষর করা যে স্মারক নম্বর ব্যবহার করে ওয়ারিশ সনদ তৈরি করা হয়েছে বলে অভিযোগ, ইউনিয়ন পরিষদের রেজিস্টারে ওই স্মারক নম্বরে একটি জন্মসনদ ইস্যুর তথ্য রয়েছে। ফলে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগও সামনে এসেছে।

অভিযোগকারীদের দাবি, চলতি বছরের ৪ মে পাঁচ ভাই, মৃত ভাইয়ের স্ত্রী সালমা খাতুন এবং তার দুই ছেলে সাব্বির হাসান ও মেহেদী হাসানের নামে বণ্টননামা দলিল সম্পন্ন করা হয়। এতে জীবিত মা বি নৈজবুন্নেসা ও বোন ইয়াসমিন খাতুনকে উত্তরাধিকার থেকে সম্পূর্ণভাবে বাদ দেয়া হয়েছে। ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন বলেন, আমাদের মা ও আমরা জীবিত থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রায় ২ একর ৩৬ শতক জমি বণ্টন করে নেয়া নি হয়েছে। দলিল লেখক সমিতির সভাপতির পদ ও ক্ষমতার অপব্যবহার করে এ কাজ করা হয়েছে। আমরা জালিয়াতির দলিল বাতিলসহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। শু অভিযুক্ত দলিল লেখক ও দলিল লেখক সমিতির সভাপতি মো. মোস্তফা কামালের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো নি সআনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার গোলাম সারোয়ার বলেন, এভাবে কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল করার সুযোগ নেই। এমন ঘটনা ঘটে থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD