1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:-

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় মো. রাব্বি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছোট ভাই রিয়াদ আহত হয়েছেন।

আজ দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের পাশে ‘আকাশ কম্পিউটার’ নামের একটি দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার সময় রাব্বি ও তাঁর ছোট ভাই রিয়াদ দোকানের ভেতরে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হামলায় গুরুতর আহত রাব্বি ঘটনাস্থলেই মারা যান। তাঁর ছোট ভাই রিয়াদের বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত মো. রাব্বির বাবার নাম মোবারক হোসেন। তাঁদের বাসা ময়মনসিংহ নগরীর মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড এলাকায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD