1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

জাল দলিল সৃজন করে সন্ত্রাসী কায়দায় জমি জবর দখল এবং ওই জমি বন্ধক রেখে একটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার পাঁয়তারা ও ভূমি দস্যুতার বিচারের দাবীতে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলার ৬নং ভালুকা ইউনিয়নের ৮নং ওয়ার্ড, বাশিল গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে আঃ মান্নান, জাকির হোসেন, সাকির হোসেন ও আলম হোসেন এবং ছফির উদাদনের নাতি ওয়াহাব মিয়া। সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, ভালুকা উপজেলার বাশিল মৌজার এস এ ২০নং খতিয়ানের মালিক ছিলেন তাদের দাদা মৃত মদন শেখ। মদন শেখের মৃত্যুর পর ছফির উদ্দিনের নামে ৩৩৯ নং বি.আর.এস খতিয়ান লিপিবদ্ধ হয়। যেখানে ৮টি দাগে মোট ২ একর ৯৬ শতাংশ জমি লিপিবদ্ধ হয়। ছফির উদ্দিন মৃত্যুকালে ২ স্ত্রী, ৬ পুত্র এবং ৪ কন্যাসহ মোট ১২ জন ওয়ারিশ রেখে যান।

সম্মেলনে তারা দাবী করেন, জন্মের পর থেকেই তারা উক্ত জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। সর্বশেষ ছফির উদ্দিনের নামে ২০২৪-২৫ অর্থ বছরের ৩৩৯ খতিয়ানের ২ একর ১৯ শতাংশ জমির খাজনা পরিশোধ করেছেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৮ আগষ্ট হঠাৎ দেখতে পান স্যুট-টাই পরিহিত একদল লোক জমি অডিট/পরিদর্শন করছেন। জানতে চাইলে পরিদর্শনকারীরা তাদেরকে প্রিমিয়ার ব্যাংক, বনানী শাখার অফিসার বলে পরিচয়দেন। তারা জানান, এই জমি ব্যাংকে বন্ধক রেখে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শত কোটি টাকা ঋণের আবেদন করেছেন। পরে তারা (ওয়ারিশানগণ) এবং এলাকাবাসী মিলে ব্যাংকের লোকজনকে জমি পরিদর্শনে বাধা দেন এবং প্রতিবাদ জাননালে স্থানীয়দের বাধার মুখে ব্যাংকের লোকজন স্থান ত্যাগ করতে বাধ্য হন।

ভূক্তভোগিরা জানান, পরে তারা ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস তল্লাশি দিয়ে এবং দলিলাদি উত্তোলন করে জানতে পারেন, এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু তাদের পিতা ছফির উদ্দিন এর ৩৩৯ নং বি.আর.এস খতিয়ানের ভূয়া মালিকনার ওয়ারিশান সার্টিফিকেট সৃজন করে বাশিল মৌজার মদন শেখের মালিকানাধীন এস এ খতিয়ান-২০, ছফির উদ্দিনের মালিকানাধীন বি.আর.এস খতিয়ান ৩৩৯ এর ২৩৬, ২৩৭,২৩৯, ২৪১, ২৪৮ ও ২৫১ নং দাগ উল্লেখ করে একটি সম্পূর্ণ জাল দলিল সৃজন করেছেন। দলিল নং ৭৩৫৫। তারিখ ৩/১২/২০২৪। সৃজনকৃত এই জাল দলিলের ২ একর ১৯ শতাংশ জমিও আবার নামজারি করেন ফকর উদ্দন আহমেদ বাচ্চুর মালিকানাধীন প্রতিষ্ঠান ভাওয়াল ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্ট্রাকশন লিঃ এর অনুকূলে।

সম্মেলনে দাবী করা হয়, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ২০২৪ পরবর্তী সময়ে বিএনপির প্রভাব খাটিয়ে মিল ফ্যাক্টরীর ব্যবসা বাণিজ্য জবর দখলের পাশাপাশি আন্তর্জাতিক এনজিও সংস্থা ব্র্যাক এর জমি দখলসহ উপজেলার বিভিন্ন এলাকায় বন বিভাগ ও নিরীহ জনগণের কয়েক শত বিঘা জমি বাচ্চুর আত্মীয় স্বজন ও অস্ত্রধারী পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে জবর দখল করে নিয়েছেন। সম্মেলনে জানানো হয় জাল দলিল সৃজনে এমপি বাচ্চুর সহযোগী হিসেবে কাজ করেছেন, দলিলের সনাক্তকারী জিয়াদ হোসেন শাকিল ঢালী, দলিল লিখক সাইফুল আলম খান (সনদ নং ৫২৩২),স্বাক্ষী কায়সার ও হেলাল উদ্দিন। এমপি বাচ্চুর হাত থেকে বাপ-দাদার ভিটেবাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর হসক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD