1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর

ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যুবক মোঃ রাশিদুল ইসলাম (১৯) কে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ফুলপুর থানা পুলিশ। গোয়েন্দা তথ্য ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে গত রবিবার ৬ সেপ্টেম্বর ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ যুবক মোঃ রাশিদুল ইসলামের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় এবং তার পরিধেয় একটি প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দেহাবশেষের সুরতহাল প্রস্তুত, ডিএনএ আলামত সংরক্ষণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মর্গে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মামলা রেফারেন্স ফুলপুর থানার মামলা নং-১৭, তারিখ-২৫/০৮/২০২৬ খ্রিঃ; ধারা-৩৬৪/৩৮৫ পেনাল কোড। গ্রেফতারকৃতরা হলেন
জসিম উদ্দিন (২৪), পিতা-রিয়াজ উদ্দিন, মাতা-হাসিনা খাতুন, সাং-কুকাইল ১ম খণ্ড, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। রফিক ওরফে রফিদ (২৮), পিতা-মোঃ ছাবেদ আলী @ মিঠু, সাং-কুকাইল ১ম খণ্ড, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। মোজাম্মেল (২৭), পিতা-মৃত আঃ রহিম, সাং-কুকাইল ১ম খণ্ড, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD