1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে সোনালী ব্যাংক পিএলসি এর অনলাইন সেবার মাধ্যমে আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীদের ফি/চার্জ আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগষ্ট সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ বিজনেস সেন্টার শাখা এবং আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের মধ্যে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি এর পক্ষে সোনালী ব‍্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, ময়মনসিংহের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ নূরুল আলম আজাদ এবং আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ ময়মনসিংহের পক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ এই চুক্তিপত্র স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার মোঃ জসীম উদ্দিন খান বলেন, সোনালী ব্যাংকের সেবামুলক এই চুক্তি গ্রহণ করে শিক্ষর্থীর পাশাপাশি তাদের অভিভাবক এবং কলেজ কতৃপক্ষ সকলেই স্বস্তি পাবেন। অভিভাবকগণও বাড়িতে বসে মোবাইল এ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের বেতন ভাতাদি পরিশোধ করতে পারবেন।

বিশেষ অতিথি সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী বলেন, সোনালী ব্যাংক একটি সেবামুলক প্রতিষ্ঠান। এই সেবা শতভাগ জনগণের মাঝে পৌছে দিতে ব্যাংক কর্তৃপক্ষ কাজ করছে। বিভাগীয় নগরীর আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বড় বড় কলেজ ও বিদ্যালয়গুলো এই সেবা গ্রহণে সোনালী ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে সুবিধা গ্রহণ করছেন। এই কার্যক্রমের মাধ্যমে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আসবে। নগদ লেনদেনের পরিমাণ হ্রাস পাবে। অনলাইনের মাধ্যমে যেকোন সময়ে শিক্ষার্থীরা তাদের ফি জমা দিতে পারবে। এই সিস্টেমের ফলে কোন শিক্ষার্থী কত টাকা জমা দিয়েছে এবং ব্যাংকে প্রতিদিন কলেজের তহবিলে কত টাকা জমা হচ্ছে তা তৎক্ষনাৎ জানা সম্ভব হবে। সোনালী ব্যাংক সরকার ঘোষিত ক্যাশলেস সিস্টেম ফলপ্রসূ করার জন্য প্রতিনিত তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ বিজনেস সেন্টার শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (শাখা প্রধান) শামীমা সুলতানা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ বলেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজ। সোনালী ব্যাংকের সাথে ডিজিটাল সিস্টেমে শিক্ষার্থীদের বেতন ভাতাদি আদায় পক্রিয়ায় সংযুক্ত হতে পেরে আনন্দিত হয়েছেন। ব্যাংকের কাছে শতভাগ পেশাদারিত্ব মুলক সেবার প্রত্যাশা করেছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ কলেজ গভর্নিং বডির সভাপতি এ.কে.এম শফিকুল ইসলাম বলেন, সোনালী ব্যাংকের এই সেবার মাধ্যমে কলেজের আর্থিক স্বচ্ছতা বাড়বে এবং আশা প্রকাশ করেন এর সাথে সম্পৃক্ত সকল পক্ষ উপকৃত হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার খন্দকার মাহমুদুর রহমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD