1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ ফেসবুক স্ট্যাটাস কেন্দ্রিক বাকযুদ্ধ: নিশুকে কড়া জবাব দিয়ে সাংবাদিক তাসলিমা রত্নার পোস্ট ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। মামলায় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেকোনো সময় এ মামলার রায় ঘোষণা করতে পারেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় গৌরীপুরে সংঘটিত সহিংসতায় তিনজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সোমনাথ সাহাসহ নয়জনকে আসামি করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।

মামলার শুনানিতে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণ আদালতের সামনে তুলে ধরে সর্বোচ্চ সাজা দাবি করে। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে তাদের খালাসের আবেদন জানিয়েছে।

এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন মামলার বাদী, নিহতদের স্বজন ও স্থানীয়রা। রায় ঘোষণার পরই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD