1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
- দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান ভালুকার এমপি বাচ্চুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন জাল দলিল করে জমি জবর দখলের অভিযোগ ফেসবুক স্ট্যাটাস কেন্দ্রিক বাকযুদ্ধ: নিশুকে কড়া জবাব দিয়ে সাংবাদিক তাসলিমা রত্নার পোস্ট ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল!

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কে‌জি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবদুল্লাহ আল মামুন ম‌হোদ‌য় ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) জনাব মুহাম্মাদ মাহবুবুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) খায়রুল ইসলাম ও তার সঙ্গীয় অ‌ফিসার ফো‌র্সের মাদকবিরোধী সফল অভিযানে ময়মনসিংহ জেলার কো‌তোয়ালী থানাধীন গলগন্ডা এলাকা হইতে ১৯ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ ১৭.১০ ঘটিকায়  ০৬ কে‌জি ক‌থিত গাঁজা, মুল‌্য অনুমান ১,২০,০০০/- টাকা এবং ১২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা, মাদক ব‌্যবসার ১০,৫০০/- (দশ হাজার পাঁচশত) টাকা, সর্বমোট (১,২০,০০০+৬০,০০০+১০,৫০০)=১,৯০,৫০০/-(এক লক্ষ নব্বই হাজার পাঁচশত) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। উম্মে হা‌বিবা হা‌সি (২২), স্বামী-‌মোঃ সাজ্জাদ হো‌সেন, পিতা-মোঃ হা‌মিদুল ইসলাস, মাতা-মোছাঃ নাজমা বেগম, সাং-০২ নং সেক্টর (মার্কাজ মসজিদ এর সাথে), এ/পি-গলগন্ডা (রোমান প্রফেসর এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

অপর একটি সফল অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) ইমরান হোসেন ও তার সঙ্গীয় অ‌ফিসার ফো‌র্স মাদকবিরোধী অ‌ভিযান প‌রিচালনা ক‌রিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ডেংবাড়ী ও পূর্ব ছনধরা এলাকা হইতে ১৯ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ ১৭.৫৫ ঘটিকার সময় ১৭০০ পিস ইয়াবা মূল‌্য অনুমান ৮,৫০,০০০/-(আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং মাদক বিক্রয় কা‌জে ব‌্যবহৃত ০২‌টি মোবাইল, মূল‌্য অনুমান ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, সর্বমোট (৮,৫০,০০০+১৬,০০০)=৮,৬৬,০০০/-(আট লক্ষ ছেষ‌ট্টি হাজার) টাকার আলামতসহ মাদক ব‌্যবসায়ী ১। মোছাঃ ফাতেমা খাতুন (২৪), পিতা-মোঃ হরমুজ আলী, মাতা-মিনারা খাতুন, স্বামী-মোঃ অনিক ইসলাম, সাং-দক্ষিণ কোণাপাড়া (যোগানিয়া), থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-চরপাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, ২। রাকিবুল হাসান রাব্বি (২৬), পিতা-মোঃ লিয়াকত আলী, মাতা-রঙ্গীছা বেগম, সাং-পূর্ব ছনধরা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ‌দ্বয়‌কে গ্রেফতার করে।

পরবর্তী‌তে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) র‌ফিকুল ইসলাম ও তার সঙ্গীয় অ‌ফিসার ফো‌র্স মাদকবিরোধী অ‌ভিযান প‌রিচালনা ক‌রিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম র‌্যালীর মোড় এলাকা হইতে ২০ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২.২৫ ঘটিকার সময় ৭০‌ পিস ইয়াবা ট‌্যাব‌লেট, মূল‌্য অনুমান ৩৫,০০০/-(পঁয়‌ত্রিশ হাজার) টাকার আলামতসহ মাদক ব‌্যবসায়ী ১। মোঃ রোমান মিয়া (৩০), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মৃত ডলিমা খাতুন, সাং-আকনপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-আলিয়া মাদ্রাসা (খোকন এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ মিজানুর রহমান (৩২), পিতা-মৃত লুৎফর রহমান, মাতা-মোছাঃ মর্জিনা খাতুন, সাং-পাটগুদাম র‌্যালীর মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়‌কে গ্রেফতার করে।

উদ্ধারকৃত আলামত এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের কো‌তোয়ালী ম‌ডেল ও ফুলপুর থানায় পৃথক মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই  চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এই মাদকবিরোধী সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD