1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবদুল্লাহ আল মামুন মহোদয় ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) জনাব মুহাম্মাদ মাহবুবুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় অফিসার ফোর্সের মাদকবিরোধী সফল অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিগারকান্দা শান্তিনগর এলাকা হইতে ২৫ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ ১৬.১০ ঘটিকায় ৮৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৪,৫০,০০০/- আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মামুনুর রশিদ (৫৩), পিতা-মৃত রুকন উদ্দিন, মাতা-মোছাঃ আয়েশা আহম্মেদ, সাং-সোহাগপুর, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, এ/পি সাং-দিগারকান্দা শান্তিনগর (হোসনে আরা এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ আলমগীর হোসেন (৩৮), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মোছাঃ জহুরা খাতুন, সাং-আকুয়া মোড়লবাড়ী (ছক্ক্যার দোকানের সামনে), এ/পি সাং-কেওয়াটখালী (রিনা খানম পপি এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ইতোপূ‌র্বে ধৃত আসামী ১। মোঃ মামুনুর রশিদ (৫৩) এর বিরুদ্ধে ৮ টি এবং ২। মোঃ আলমগীর হোসেন (৩৮) এর বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামত এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এই মাদকবিরোধী সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD