1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনোজ্জামান রোকন, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক আকন্দ লিটনসহ প্রশাসন ও ক্রীড়া অঙ্গনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশু-কিশোরদের মাদক ও কুসঙ্গ থেকে দূরে রেখে তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সম্প্রীতি তৈরি করে। ময়মনসিংহ বিভাগের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখতে জেলা স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলা ফুটবল দল ও গৌরীপুর উপজেলা ফুটবল দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলা দল ২-১ গোলে গৌরীপুর উপজেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করে।
আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD