1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় নগরীর টাউন হল মোড়ের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর ধৈর্য, সততা ও ক্ষমার শিক্ষা বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ।
রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান মহানবী (সা.)-এর জীবন থেকে শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা নেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ সমাজ গঠন করা সবার দায়িত্ব।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মহানবী (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম-উলামা ও ধর্মপ্রাণ নাগরিকদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD