1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০ জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সুপার, ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (দক্ষিণ) জনাব মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শি‌বিরুল ইসলাম দ্বয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ২৬/০৭/২০২৬ ইং ভোর হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর, মেছুয়া বাজার গেইট, বাঘমারা মেডিকেল গেইট, ময়মনসিংহ রেলস্টেশন এলাকা হইতে ছিনতাইকারী মোঃ আকিজুল (২২), পিতা-মৃত শামছুল হক, মাতা-রাশিদা, সাং-দিঘারকান্দা, ফজলের মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ নাজমুল (২০), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, মাতা-নাছিমা, সাং-দিঘারকান্দা, ফজলের মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ সজিব (৩০), পিতা-মৃত ছাত্তার, মাতা-খায়রুন নেছা, সাং-গফরগাঁও, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, মোঃ সোহাগ (২৫), পিতা-মোঃ নাছির, মাতা-বেবি আক্তার, সাং-বাঘমারা পুরাতন মেডিকেল গেইট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ শাহিন মিয়া (৩০), পিতা-মন্তাজ উদ্দিন, মাতা-আছিয়া খাতুন, সাং-পারদা কাঠালিয়া, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ‌্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ ইতোপূর্বের একাধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডি‌বি ও থানা পু‌লিশের যৌথ অ‌ভিযা‌নে এ নি‌য়ে *গত দু‍’দিনে সর্বমোট ১৬ জন* ছিনতাইকারীকে আটক করে বিজ্ঞ আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD