1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০ জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ (দশ) জন সদস্য গ্রেপ্তার।

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ইং-২৭/০৭/২০২৬ রাত থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, * এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের সহযোগীতায় যৌথ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেইট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, মেছুয়া বাজার এবং ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ১।পারভেজ (২৫),২। রফিকুল ইসলাম (৩৫), ৩। মোঃ আহাদ(২০)
৪। মোঃ সাগর @ হৃদয় হোসেন (২৩), ৫। মোঃ বাপ্পি (৪৯), ৬। মোঃ আমিরুল (৩৫),৭। মনিরুজ্জামান @ মনির (৩৮),৮। রিপন চন্দ্র দে (৩৪),। ৯।মো: বিপুল মিয়া (৩০)১০।মো: সবুজ মিয়া (২৫)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে তথ্য রয়েছে।

নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপরাধমুক্ত ও নিরাপদ ময়মনসিংহ গড়ে তুলতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত অভিযান এবং জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে দ্রুত কোতোয়ালী মডেল থানা পুলিশকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD