1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় চাঁদা তুলার সহযোগিতা না করায় বাপ্পীর নামে মাদক মামলা! - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ভালুকায় চাঁদা তুলার সহযোগিতা না করায় বাপ্পীর নামে মাদক মামলা!

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার ভালুকা থানার এস.আই মোঃ বিলায়েত হোসেন পিপিএম বিপি:৯২১৭১৩৫৪৮০, এএসআই মেহেদি হাসান, এএসআই তোফাজ্জল হোসেন, এএসআই সালাউদ্দিন, এএসআই আনোয়ার হোসেন (২) বিরুদ্ধে মাদক কারবারী ও আওয়ামীলীগ নেতাদের কাছ থেকে মাসিক চাঁদা তুলার কাজে সহযোগীতা না করায় মোঃ বাপ্পী আহমেদ (২৬) এর নামে মিথ্যা মাদক মামলায় ফাসানোর অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ রেঞ্জস অফিসে মোঃ বাপ্পী আহমেদ (২৬) অভিযোগ করেন যে, তাকে ফোন করে এসআই মোঃ বিলায়েত হোসেন ভালুকা থানায় ডেকে নেয়। থানায় গিয়ে দেখা করলে বলে, তোকে হেরোইন দিয়ে মামলা দিব। বাপ্পী বলে কি অপরাধ? তখন এসআই বিলায়েত হোসেন বলেন আমি ঢাকা জেলায় থাকতে সাভার আশুলিয়া থানায় তর মত বহু লোককে মাদক মামলায় ঢুকাইছি। মাদকের সাথে জড়িত লাগে না, আমি জড়িত করতে পারি। আমার কথা না শুনলে জেলে ভরবো তোকে দিনের আলো দেখতে দিব না, আমি এই হবির বাড়ীর ইউনিয়নের বিট অফিসার।
পরিবারের সবাই কট্টোর আওয়ামীলীগ আমি ঢাকা জেলার সাভার আশুলিয়া ডিবি নায়ায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এগুলোর মত ভালো জায়গায় চাকুরী করেছি। হবিরবাড়ী ইউনিয়নের যত আওয়ামীলীগ নেতা আছে, সবার সাথে যোগাযোগ করিয়ে দিবে। আমার বিটে যত মাদক ব্যাবসায়ী আছে তাদের সাথে একটা মাসিক খরচের ব্যাবস্থা করে দিবে, এতে দুইজনেরই লাভ হবে। তুমি পুরাতন লোক সব কিছু চিনো জানো।
বাপ্পী আহমেদ অভিযোগে উল্লেখ করেন গত ২৩ জুন বিকেলে মোবাইল ফেইসবুকে দেখতে পান ”বিউটিফুল ভালুকা” নামক পেইজে মোঃ সবুজ মিয়া নামক ব্যাক্তি ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১,৫৪,০০০/-(এক লক্ষ চুয়ান্ন হাজার) টাকা সহ এসআই বিলায়েত হোসেন গ্রেফতার করেন। কিন্তু অলৌকিক ভাবে সকালে ৩২৪ পিছ ইয়াবা ২০ পিছ হয়ে যাওয়ায় শিরোনাম দেখতে পাই। এর একদিন পর মোঃ বাপ্পী আহমেদ জানতে পারেন এসআই বিলায়েত হোসেন নিজে বাদী হয়ে মোঃ সবুজ মিয়ার সহযোগী হিসেবে মোঃ বাপ্পী আহমেদ (২৬) পলাতক আসামী করেছে। যা ভালুকা থানার মামলা নং-৩৭(৬)২৬ জিআর ২২৯ তাং-২৩/০৬/২৬ইং আরো খোজ নিয়ে জানতে পারেন মামলার স্বাক্ষী সোহেল মিয়া ও দুলাল মিয়া বিলায়েত স্যারের ভাড়া করা সিএনজির ড্রাইভার। যে সিএনজি করে তারা সবুজের বাড়ীতে গিয়েছে। এটি একটি উদ্দেশ্য প্রনদিত ও ব্যাক্তিগত আক্রোশের বসবর্তী হয়ে আমাকে মিথ্যা মামলার পলাতক আসামী করেছেন।
এ ব্যাপারে এস আই বেলায়েত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার বাড়ি গোপালগজ্ঞ না। বাপ্পীর অভিযোগ মিথ্যা। সে মাক ব্যবসার সাথে জড়িত। তাই তার নামে মাদক মামলা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD