1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরকালীবাড়ি এলাকা হইতে ০৪ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ১৫:২০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল‌্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী  শ্রী কৃষ্ণ সরকার (৩২), পিতা-মৃতঃ সুধির সরকার, মাতা-প্রিয়বালা রাণী, সাং-মুজাহারদী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব‌্য কথিত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD