1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সদর ভূমি অফিসের রাজস্ব আদায় ১৫ কোটি ৮০ লাখ টাকা - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন

ময়মনসিংহ সদর ভূমি অফিসের রাজস্ব আদায় ১৫ কোটি ৮০ লাখ টাকা

 সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা সরকারি রাজস্ব আদায় করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ডিজিটাল কার্যক্রম জোরদারের ফলে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। খাতভিত্তিক রাজস্ব আদায়ের মধ্যে ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা, অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা, চলনাদিত্ব (মিউটেশন) নবায়ন বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা, ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা আদায় করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, সরকারি রাজস্ব আদায়ে জনগণের সহযোগিতা ও সচেতনতার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং উন্নত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করা হবে। তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। এদিকে, এ সাফল্যের জন্য ময়মনসিংহ সদর উপজেলার ভূমি মালিক, সেবাগ্রহীতা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD