1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহে পৃথক অভিযানে ২ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা ক্লিন ময়মনসিংহ, ক্লিন সদর উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান শুরু এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে পৃথক ভাবে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (দক্ষিণ) ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জদ্বয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পু‌লি‌শ ভোর রা‌ত হ‌তে সকাল পর্যন্ত যৌথ অ‌ভিযান চা‌লি‌য়ে ময়মন‌সিংহ শহ‌রের সান‌কিপাড়া রেল‌গেইট, আকুয়া ভাঙ্গাপুল, মাসকান্দা গণসার মোড় এলাকা হইতে ছিনতাইকারী *১। মোঃ রাব্বি (২৬)*, পিতা-হযরত আলী, মাতা-হাওয়া বেগম, সাং-পাঁচপাড়া, থানা-ত্রিশাল, *২। মজিদ মিয়া ওরফে মইজ্জা (৪৫)*, পিতা-মৃত শাহেদ আলী, মাতা-মৃত সানু বেগম, সাং-নতুন বাজার রেলগেইট, *৩। সিজান (২৩)*, পিতা-মিজান মিয়া, মাতা-পারুল বেগম, সাং-সি.কে. ঘোষ রোড, *৪। তাসলিম হোসেন (২১)*, পিতা-আমীন, মাতা-মাজেদা বেগম, সাং-১৯/৯ সানকিপাড়া, *৫। মোঃ সোহেল (৩৫)*, পিতা-মোঃ হাসেম মিয়া, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-নাটকঘরলেন, সর্বথানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ‌্য যে, ইতোপূ‌র্বে ছিনতাইকারী ১। মোঃ রাব্বি (২৬) এর বিরুদ্ধে *০৩টি*, ২। মজিদ মিয়া ওরফে মইজ্জা (৪৫) এর বিরুদ্ধে *০২টি*, ৩। মোঃ সোহেল (৩৫) এর বিরুদ্ধে *০৩টি* মামলা রহিয়াছে।

আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ময়মন‌সিং‌হের কো‌তোয়ালী থানায় মামলা রুজু শে‌ষে বিজ্ঞ আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

ডিবি ও থানা পু‌লি‌শের যৌথ এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD