1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে পৃথক অভিযানে ২ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহে পৃথক অভিযানে ২ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা ক্লিন ময়মনসিংহ, ক্লিন সদর উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান শুরু এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে পৃথক ভাবে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহে পৃথক অভিযানে ২ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করে থানায় মামলা করা হয় এবং আরও দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহ “ক” সার্কেলের সদস্যরা কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ চর পুলিয়ামারী এলাকায় অভিযান চালান। অভিযানে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মো. কালাচান মিয়া ওরফে সুরভী (২৬), পিতা আব্দুল লতিফ, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা এলাকার বাসিন্দা এবং মো. রতন মিয়া ওরফে রতনা (৪৯), পিতা আব্দুল আজিদ, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া এলাকার বাসিন্দার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে একই দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কোতোয়ালী মডেল থানার কৃষ্টপুর ও কেওয়াটখালী এলাকায় পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে ১ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে কৃষ্টপুর এলাকার মো. শান্ত মিয়া (২০) এবং কেওয়াটখালী এলাকার মো. আলমঙ্গীর হোসেন (৩৫)-কে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে মোট ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উভয় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আল মাসুদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD