1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী গ্রেফতার ৬ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী গ্রেফতার ৬ গফরগাঁওয়ে সালিসের নামে তরুণকে মারধর, বাধা দিতে গিয়ে দাদার মৃত্যু হোয়াটসঅ্যাপ-ইমুতে লাখ টাকার মাদক লেনদেন: অভিযুক্তের খোঁজে গোয়েন্দা নজরদারি জোরদার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০ জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী গ্রেফতার ৬

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (দক্ষিণ) জনাব মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ* জনাব মোঃ শিবিরুল ইসলাম’দ্বয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ২৮/০৭/২০২৬ ইং ভোর হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ কো‌তোয়ালী থানাধীন আকুয়া, বালুর মাঠ, ভাবখালী এলাকা হইতে ছিনতাইকারী মোঃ আবিজুর রহমান রাজন (৩০), পিতা-আনিসুর রহমান, মাতা-রিনা বেগম, সাং-আকুয়া শিকদারবাড়ি মার্কেট, আরকে মিশন রোড (ভাসমান),  মোঃ আমির হোসেন জয় (২৮), পিতা-মোঃ সারোয়ার হোসেন, মাতা-মোছাঃ পারভীন, সাং-আকুয়া জুবলী কোয়াটার মোড় (ভাসমান), জুয়েল (৩০), পিতা-মৃত নুরু মিয়া, মাতা-মৃত সাহারা বেগম, সাং-কেওয়াটখালী, জাহাঙ্গীর আলম (২২), পিতা-আঃ মোতালেব, মাতা-মোছাঃ হনুফা, সাং-ধোপাখলা চামড়া গোদাম,  মোঃ নাঈম (২৫), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-নাজমা, সাং-চরগোবিন্দপুর, মোঃ রাব্বি (২৬), পিতা-বাবুল, মাতা-জহুরা, সাং-৩৬ বাড়ি কলোনী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের’দেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ‌্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরু‌দ্ধে চু‌রি, ছিনতাই মাদকসহ একা‌ধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ নি‌য়ে গত ক‌য়েক‌দি‌নে সর্বমোট ৩২ জন‌ ছিনতাইকারীর বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণপূর্বক ‌বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD