
পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (দক্ষিণ) জনাব মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শিবিরুল ইসলাম’দ্বয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ২৯/০৭/২০২৬ ইং ভোর হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ, বলাশপুর, চর কালীবাড়ী, রেলওয়ে স্টেশন এলাকা হইতে ছিনতাইকারী মনসুর আলী @ মুন্না ফরাজী (৩৫), পিতা-গুলজার ফরাজী, মাতা-সাদেকা বেগম, সাং-গুলবুনিয়া, থানা-শরনখোলা, জেলা-বাগেরহাট, এ/পি-ভৈরব রেল লাইনের পাশে আবু কালামের ভাঙ্গারীর দোকান
আব্দুল হামিদ (২৮), পিতা-আব্দুল মজিদ, মাতা-জায়েরা খাতুন, সাং-কেওয়াটখালি, রনি মিয়া (৩০), পিতা-মৃত কালা মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-সেহড়া ধোপখলা, জুয়েল (২৮), পিতা-মৃত আব্দুল আলীম, মাতা-রাহেলা, সাং-বলাশপুর, মোঃ জাহাঙ্গীর মিয়া (২৮), পিতা-মোঃ হাবিদুল্লাহ সাবু, মাতা-মোছাঃ দোলেকা, সাং-রেল স্টেশন (ভাসমান), মোঃ রমজান (১৯), পিতা-ইউসুফ আলী, মাতা-খুদেজা বেগম, সাং-বলাশপুর, রিয়াজ (২৫), পিতা-মনির হোসেন, মাতা-রুনা আক্তার, সাং-পাটগুদাম, মোঃ আনিস (২৮), পিতা-মৃত আব্দুল কাদির, মাতা-মোছাঃ খুদেজা বেগম, সাং-ছোলারের মোড়, ২২ নং ওয়ার্ড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ দেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ পূর্বের একাধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে সর্বমোট ৪০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।